ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ!

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫; বর্ণাঢ্য উদ্বোধন, প্রাণবন্ত আলোচনা ও গুণীদের সম্মাননা 

“অভায়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গুরুদাসপুর উপজেলাতেও উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, বেলুন উড়ানো এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কে এম রাফিউল ইসলাম এবং অফিসার ইনচার্জ মোঃ আসমাউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব রতন চন্দ্র সাহা। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তি এবং মৎস্যচাষীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মতামত প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে সচেতনভাবে চাষাবাদ করতে হবে। মা ইলিশ ও জাটকা নিধন থেকে বিরত থাকতে হবে, পোনামাছ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বক্তারা অভয়াশ্রম প্রতিষ্ঠা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
পরিশেষে, মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫; বর্ণাঢ্য উদ্বোধন, প্রাণবন্ত আলোচনা ও গুণীদের সম্মাননা 

আপডেট টাইম : ০৬:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫