ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিতর্কিত সাংবাদিক আদনানের গ্রেফতারে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রাজধানী ঢাকার এক চাঁদাবাজির মামলায় বিতর্কিত সাংবাদিক “দৈনিক পাবনার চেতনা” এর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক আদনান উদ্দিন গ্রেফতার হওয়ায় পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টায় পাবনার স্বাধীনতা চত্বর থেকে এ আনন্দ মিছিল বের হয়। সাবেক ছাত্রনেত্রী ও পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিরাজুম মুনিরার নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তৃতাকালে সিরাজুম মুনিরা বলেন, “আদনান উদ্দিন সাংবাদিকতা পেশাকে কলুষিত করেছেন। তার মত লোকদের জেলেই থাকা উচিত, সমাজে নয়। আমরা তার কঠিন বিচার দাবি করছি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে কেউ রক্ষা পাবে না।”

পথসভায় উপস্থিত বিক্ষোভকারীরা আদনান উদ্দিনের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

বক্তব্য শেষে সিরাজুম মুনিরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং আদনান উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানান। এরপর শহীদ চত্বরে আদনান উদ্দিনের গ্রেফতারের খুশিতে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঢাকার এক চাঁদাবাজির মামলায় শুক্রবার দুপুরে পাবনা শহরের নিজ বাড়ি থেকে আদনান উদ্দিনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

বিতর্কিত সাংবাদিক আদনানের গ্রেফতারে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট টাইম : ০৯:০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫