
মাগুরাতে বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামী (২৪) কে গ্রেফতার করা হয়েছে। সে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝগ্রাম পূর্ব পাড়ার নওশের বিশ্বাসের ছেলে। আটককৃত বায়েজিদ বোস্তামি জামায়াতের পরিচয় দেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উঠানের বিচেলি পালার ভেতর লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল এবং ম্যাগজিনসহ বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের বলেন, বায়েজিদ বোস্তামী আমাদের দলের নতুন সাপোর্টার। কিন্তু আগে বিএনপি করত। সামাজিক বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতামূলকভাবে তাকে ধরিয়ে দিয়েছে।
বিদেশি অস্ত্রসহ গ্রেফতার বায়েজিদ বর্তমানে জামায়াতের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিলেও এর আগে সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সব দলের সাথেই বায়েজিদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ৫ আগস্টের আগে সে আওয়ামী লীগে ছিল। পরে বিএনপিতে যোগ দেয়, এখন জামায়াতকে ফলো করে বলে আমাদের কাছে খবর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com