ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় দুই ভাইকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

বরগুনার পাঠাকাটা গ্রামে তরিকুল ইসলাম মুসা ও মর্তুজা নামে দুই ভাইকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আসিকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন মোজাম্মেল হক মোল্লা, সোড়াপ হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল রব, কিরণ মোল্লা, জাকির হোসেনসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা অভিযোগ করে বলেন, বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাম মাস্টারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় অসহায় পরিবারের সন্তান মুসা ও মর্তুজাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে প্রতিনিয়ত মামলা ও হামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এমনকি মামলা দিয়ে পরিবারটিকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা মুসা ও মর্তুজার নির্দোষ প্রমাণ করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বরগুনায় দুই ভাইকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০১:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫