ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হাইব্রিড নেতার ধমকে স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ গুরুদাসপুরে চলাচলে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পাবনায় শীতার্তদের পাশে প্রেসক্লাব পাবনা গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্স- উপাচার্য হাদী হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ: লাঠিচার্জে আহত অন্তত ২৩ তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

শরীয়তপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধ-
শরীয়তপুরের দাদপুর ভাষানচরের কীর্তিনাশা নদীতে অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় আয়োজন নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার দুপুর ২টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে ভিড় জমে হাজারো মানুষের। ঢাক-ঢোলের তালে তালে বৈঠা চালনা আর দর্শকদের উল্লাসে পুরো নদীপাড় মুখরিত হয়ে ওঠে আনন্দে।

প্রতিযোগিতায় অংশ নেয় শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলার অসংখ্য মাঝি দল। বিশাল নৌকায় বৈঠা হাতে তরুণ ও অভিজ্ঞ মাঝিরা সমানতালে ছন্দ মিলিয়ে বৈঠা চালান। বৈঠার শব্দ, পানির ছিটা আর দর্শকদের চিৎকার—সব মিলিয়ে প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে অস্থায়ী হাটবাজার। স্থানীয় পিঠা-পুলি, ঝালমুড়ি, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান জমে ওঠে। শিশু-কিশোরদের জন্য খেলনা ও বেলুন বিক্রেতারাও ভিড় করেন মেলায়। শুধু শরীয়তপুর নয়, আশপাশের জেলাগুলো থেকেও হাজারো মানুষ ভিড় করেন এ আয়োজনে।

আয়োজকরা জানান, নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ আয়োজন করা হয়।

দর্শনার্থীরা বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামীণ জীবনের প্রাণের উৎসব। এ আয়োজন মানুষকে একত্রিত করে, সৃষ্টি করে মিলনমেলার পরিবেশ।

দিনভর প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এই ঐতিহ্য ধরে রাখা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

শরীয়তপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫