ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

পঞ্চগড়ে কোচিংয়ে ছাত্রীকে যৌন হয়রানি করা শিক্ষক মোস্তাফিজুরের ১০ বছরের কারাদণ্ড

মোহাম্মদ বাবুল হোসেন,পঞ্চগড়-
পঞ্চগড়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক হওয়া শিক্ষক মোস্তাফিজুর রহমান (৩২) এর বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

রায়ে অভিযুক্ত শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, “পঞ্চগড়ের বহুল আলোচিত এ মামলায় আদালত আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।”

গত ১৬ এপ্রিল জেলা শহরের মসজিদপাড়া এলাকার নিজস্ব কোচিং সেন্টারে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলে তিনি নবম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে হয়রানি করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও জেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন

স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, এ রায় ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

পঞ্চগড়ে কোচিংয়ে ছাত্রীকে যৌন হয়রানি করা শিক্ষক মোস্তাফিজুরের ১০ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০১:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫