
প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুভ উদ্বোধন হলো ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানব বন্ধন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ,কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উক্ত মুক্তমঞ্চ মানব বন্ধন উদ্বোধন শেষে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com