ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-১৮ আসনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ করলেন এম কফিল উদ্দিন আহমেদ

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ উত্তরার দক্ষিণখানের অন্তর্গত ৪৮ নং ওয়ার্ডে চেয়ারম্যানবাড়ি জামে মসজিদ জুম্মার নামাজ আদায় শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আজকে দেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন, সেটি কেবল বিএনপি নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। এই ৩১ দফাই বাংলাদেশের আগামী দিনের পরিবর্তনের ভিত্তি হবে।

তিনি আরও বলেন, রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং জনগণের সেবা করা। বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হয়ে উঠবে।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় এম কফিল উদ্দিন আহমেদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, তার এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হচ্ছে এবং দলের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ঢাকা-১৮ আসনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ করলেন এম কফিল উদ্দিন আহমেদ

আপডেট টাইম : ০১:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫