ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি ভারত করেছে : আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা যখন পালিয়ে যায় কোনো দেশ তাকে গ্রহণ করেননি, ভারত করেছে।

রবিবার ( ১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতের গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে পরিষ্কার বলেছে ৭১ যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, তিনি কিন্তু একবারও বলেনি মুক্তিযুদ্ধ এবং বলবেই বা কেন, তারা চেয়েছিলেন পাকিস্তান ভাঙতে এবং ভাঙছে, আমাদের স্বাধীনতার জন্য তারা করেননি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাকে অফিস করে দিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা আছে, সেখানে র এর লোক আছে। তাদের কাজ হলো সারাদিন তারা আলাপ আলোচনা করে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়।

জনাব তারেক রহমান বহুবার বলেছেন, ‘আগামী নির্বাচন যত সহজ মনে করেন, আগামী নির্বাচন সহজ হবে না’ উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে হবে, আপনাদের মুখে হাসি থাকতে হবে, কথায় মিষ্টি থাকতে হবে।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি ভারত করেছে : আলতাফ হোসেন চৌধুরী

আপডেট টাইম : ০২:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫