ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সাংবাদিক নিহত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন(৪২) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার বাসিন্দা। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃশামীম হাসান দৈনিক খবর বাংলাদেশকে বলেন তাদের মধ্যে মাদক নিয়ে ঝামেলা ছিল, দুই পক্ষের গ্যাঞ্জামে হায়াত উদ্দিন গুরুতর আহত হন এবং হসপিটালে নিলে মৃত ঘোষণা করেন। অনুসন্ধান করে সঠিক সত্যটা জানা যাবে।

এছাড়াও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, এইমাত্র মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সাংবাদিক নিহত

আপডেট টাইম : ০৭:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫