ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক হায়াতকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন

বাগেরহাটে প্রকাশ্যে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে  এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ও শেরে বাংলা ডিগ্রী কলেজের সভাপতি রুনা গাজী, বাগেরহাটের সিনিয়র সাংবাদিক মোল্লা আব্দুর রব, মোঃ রিফাত আল মাহমুদ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলার প্রেসক্লাবে সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক বুলু।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মন্ডল, শিক্ষক সাফায়েত হোসেন, শিক্ষক নেতা মোঃ ইব্রাহীম ফকির, কাজী কামরুল ইসলাম ও সাংবাদিক টিপু শিকদার।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিক হায়াত উদ্দীনসহ অন্যান্য হত্যাকান্ডের বিচার করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।’

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সামাজ, শিক্ষক ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

সাংবাদিক হায়াতকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন

আপডেট টাইম : ১১:৩০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫