ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ গাজীপুরে ১৯টি খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে ৪টি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের সাথে তর্কে জড়িয়ে শেষে দৌড়ে পালালেন পঞ্চগড়ের মহিলা বিষয়ক কর্মকর্তা রূপগঞ্জে সাংবাদিক মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার- স্থানীয় সরকার মন্ত্রী গাজীপুর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল নারী কর্মীকে লাঞ্ছিত করায় উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি ৬৩টি আসনে। যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন এবং প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে। বিএনপির সূত্রে জানা গেছে, ৩০০ আসনের মধ্যে কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে।

ঘোষিত প্রার্থী তালিকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া বিএনপির শীর্ষস্থানীয় সব নেতাই রয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে। থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও-১ থেকে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-১ আসনে লড়বেন।

এছাড়া রাজশাহী-২ থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ আসনে মো. মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর-৩ আসনে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি লড়াই করবেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে

আপডেট টাইম : ০৬:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫