ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছেন তারেক রহমান- নিপুন রায় চৌধুরী

আদমদীঘি প্রতিনিধি-
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করছেন তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয় তিনি বাস্তবায়নও করেছেন। তিনি বিশ্বাস করেন আমাদের দেশের নারী সমাজ জেগে উঠলে বাংলাদেশ পরিবর্তন হবে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে এক নারী সমাবেশে সঞ্চলকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আরো বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগনের ভোটে নির্বাচিত হয় প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামেলী কার্ড প্রদান করা হবে। যা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনী অগ্রঅধিকার শীর্ষক আলোচনা সভায় নারী শিশু অধিকার ফোরামের আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান প্রমূখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছেন তারেক রহমান- নিপুন রায় চৌধুরী

আপডেট টাইম : ০৩:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫