ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে আমি দাড়াবো না পান্না

মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়বেন না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন পান্না।

ফেসবুক লাইভে পান্না বলেন, ‘আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সেটা হলো, সম্প্রতি আপনারা জানেন, আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্যে আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। প্রথমে বলেছিলাম, তাকে ডিফেন্ড করব। আদালত বলল, আপনি তো পারেন না, কারণ তিনি পলাতক। তখন প্রসিকিউশন বলল, অনলি স্টেট ডিফেন্সের প্রভিশনটা আছে। যেকোনো উপায়ে আমি তাকে ডিফেন্ড করতে চাই। কিন্তু এখন যেটা দেখলাম, শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নাই এবং বিশেষ করে আমার বন্ধু সহযোদ্ধা, সহকর্মী এবং রাজনৈতিকভাবে আমরা পরস্পর স্বাধীনতার পূর্ব থেকেই জড়িত অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে এই আদালত একটি আদালত অবমাননার মামলা আনয়ন করেছে।’

তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করব। এ কারণে এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে আমি তাকে (শেখ হাসিনাকে) ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক। সেই কারণে আমি ফরমালি যদিও আমি এপয়েন্টমেন্ট পাইনি, পেলে পরে তাকে (ট্রাইব্যুনালকে) ফরমালি জানাবো। আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম, আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না, যা হওয়ার হবে। দেখা যাবে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে আমি দাড়াবো না পান্না

আপডেট টাইম : ০৮:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫