ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন বান্দরবান জেলায়

মো সুমন, বান্দরবান প্রতিনিধি-

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুহুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে শহরের স্থানীয় রাজার মাঠে এক গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন পাহাড়ি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেয়।
সমাবেশ শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা, সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি এবং স্থানীয় পাহাড়ি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে জেএসএস নেতারা শান্তি চুক্তির অসম্পূর্ণ অংশ দ্রুত বাস্তবায়ন, পাহাড়ের মানুষের ন্যায়সংগত অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানান। তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি পাহাড়ে স্থায়ী শান্তির ভিত্তি; তাই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি। বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়ন ধরে রাখতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন বান্দরবান জেলায়

আপডেট টাইম : ০১:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫