ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের দু–একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এসব দল ৫ আগস্টের আগে জনগণের পক্ষের রাজপথের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি

শুক্রবার বিকেলে রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন আমিনুল হক। তিনি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

আমিনুল হক বলেন, “যারা আজ নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয়, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখল। ১৯৭১ সালেই জাতি তাদের পরিচয় দেখেছে।”
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত রাজাকার হিসেবে পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছে এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং খালেদা জিয়া নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়ে রূপনগর হয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে থামেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক

আপডেট টাইম : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫