ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৩টা ৪০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা কক্ষে আগুন লাগানোর চেষ্টা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধোঁয়া দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কম্পিউটার, ল্যাপটপ, অফিসিয়াল ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ রেকর্ড, কাঠের তাক, চেয়ার-টেবিলসহ বহু দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়।

একই সময়ে মাগুরা জেলা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও দুর্বৃত্তরা আগুন লাগায়। এতে রেজিস্ট্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড পুড়ে ছাই হয়ে যায়। দুটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসে একযোগে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। তিনি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ভোর ৩টা ৪০ মিনিটে দু’টি অফিসে একই সময়ে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজ চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

আপডেট টাইম : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫