আব্দুল মতিন খান,কালীগঞ্জ (গাজীপুর)–
কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে তুমলিয়া ইউনিয়ন’র ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ) বিকেলে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও গাজীপুর -৫ আসনের সংসদ নির্বাচনে এ কে এম ফজলুল হক মিলন জন্য ধান’র শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু , বিশেষ অতিথি
হিসেবে ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আখন্দ, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক জিএস সাদেকুর রহমান কমল, জেলা কৃষক দলের সহ সভাপতি মাহাবুব হোসেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৭নং ওয়ির্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি শফিকুর রহমান কামাল, ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, সভা পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন,তুমলিয়া ইউনিয়ন কৃষক দল’র সভাপতি সোহেল রানা,কালীগঞ্জ পৌর যুবদল’র যুগ্ম আহবায়ক শাহীন বেপারী সহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপির ভিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন বোয়ালী কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম আজিজুর রহমান ফারুকী।
খবর বাংলাদেশ ডেস্ক : 























