ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

নড়াইলে সরকারি গাছ কাটার অভিযোগ প্রভাবশালী হারাধন মণ্ডলের বিরুদ্ধে

ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও আওয়ামী লীগ নেতা হারাধন মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হারাধন মণ্ডল (পিতা: মৃত যতীন মণ্ডল) অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। তিনি তার ছেলে জয় মণ্ডলকে সঙ্গে নিয়ে একটি সরকারি গাছ স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরে ওই ব্যক্তি গাছের মাথার অংশ কেটে ফেলেন।

এ দৃশ্য দেখে স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও বিষয়টি এসি ল্যান্ডকে জানালে তিনি ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ করে দেন।

এ সময় সংবাদ সংগ্রহে গেলে হারাধন মণ্ডল ও তার ছেলে জয় মণ্ডল উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে ঘটনাটি ধামাচাপা দিতে হারাধন মণ্ডল স্থানীয় একটি ওয়ার্ড-স্তরের বিএনপি নেতাকে টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করছেন।

স্থানীয়রা বলেন, যেভাবে গাছটি কাটা হয়েছে তাতে গাছটি মরে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর গাছটি মারা গেলে পাশের ব্রিজ, বৈদ্যুতিক তারের দুইটি খুঁটি এবং নতুন নির্মিত পিচ ঢালা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

তাই স্থানীয় জনগণের দাবি আওয়ামী লীগ নেতা হারাধন মণ্ডল ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

নড়াইলে সরকারি গাছ কাটার অভিযোগ প্রভাবশালী হারাধন মণ্ডলের বিরুদ্ধে

আপডেট টাইম : ০২:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫