ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

পঞ্চগড়ে ট্রাকের চাপায় প্রধান শিক্ষক নিহত, স্বামী আহত

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিনা বেগম (৪৫) নামে এক স্কুলের প্রধান শিক্ষিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। তিনি দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিক ছিলেন। আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দম্পতি। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহত সাইফুল ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

পঞ্চগড়ে ট্রাকের চাপায় প্রধান শিক্ষক নিহত, স্বামী আহত

আপডেট টাইম : ১২:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫