ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্রের মেঘদূয়ারি রিসোর্ট থেকে রিসোর্টটির মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে ১০–১২ জনের একটি সশস্ত্র দল রিসোর্ট এলাকায় হানা দিয়ে তাদের জিম্মি করে নিয়ে যায়।
ঘটনার পর মঙ্গলবার সকালে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এবং কেন এ অপহরণের সঙ্গে জড়িত—তা এখনও নিশ্চিত হতে পারেনি।

অপহৃত মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেলযোগে শহরের দিকে রওনা হলে দুর্বৃত্তরা পথ থেকে তাদের অপহরণ করে। পরে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। এখনো পর্যন্ত অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেনি।

পরিবারের সদস্যরা আরও জানান, কয়েকদিন ধরেই একটি চাঁদাবাজ চক্র রিসোর্ট মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল।

বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন,
“ঘটনাটি তদ্ন্ত করে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।”

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

আপডেট টাইম : ০১:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫