ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
নওগাঁর হাঁপানিয়া এলাকায় নওগাঁ–রাজশাহী মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোস্তফা সর্দার (৫৫), পেশায় চালকল ব্যবসায়ী, তিনি নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহের ছেলে এবং আব্দুল মালেক, পোরশা উপজেলার বাসিন্দা ও মোস্তফা সর্দারের কলের শ্রমিক।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছি। বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এদিকে, হঠাৎ দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা হতভম্ব হয়ে পড়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট টাইম : ০১:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫