ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরে হাদি ও এরশাদুল্লার উপরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি-
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে মহানগরের রথখোলা এলাকায় হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিববাড়ি মোর এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে অংশ নিয়ে এম. মঞ্জুরুল করিম রনি, শরীফ ওসমান হাদির ওপরে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, এটি পরিকল্পিত হামলা। নির্বাচন বানচালের জন্য এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এসময় তিনি চট্রগ্রাম বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা ও দায়ীদের গ্রেফতারের দাবী জানান।

তিনি আরো বলেন, দেশে পতিত আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা এই অশুভ শক্তির সাথে আঁতাত করে ষড়যন্ত্রের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, দেশের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের প্রতিহত করবে।

মিছিলে অংশগ্রহণকারী সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা আহমেদ আলী রূশদী, এডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট নাসির উদ্দিন নাসির, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, খান জাহিদ, আতাউর রহমান, মাহমুদুল হাসান রাজু, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুরসহ বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

গাজীপুরে হাদি ও এরশাদুল্লার উপরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০১:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫