ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

তারাগঞ্জে দেনা মেটাতে বাড়ি লুটতে গিয়ে করা হয় হত্যা 

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার তিন দিন আগে তাদের বাড়িতে টাইলসের কাজ করেন মোরছালিন নামে এক ব্যক্তি। তিনিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গত ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দম্পতি যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের ছেলে শোভন বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া গ্রাম থেকে মোরছালিনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মোরছালিন তারাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি পড়ালেখার পাশাপাশি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

গ্রেপ্তারের পর মোরছালিনকে নিয়ে মুক্তিযোদ্ধা যোগেশের বাড়িতে যায় পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যে বাড়ির পেছনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালের রক্তমাখা হাতল উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে ব্রিফিংয়ে রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, হত্যাকাণ্ডের তিন দিন আগে মোরছালিন ওই বাড়িতে টাইলসের কাজ করেন। এ সময় তার ধারণা হয়, বাড়িতে অনেক টাকা-পয়সা আছে। তার কিছু ধারদেনা ছিল। ওই বাড়ি থেকে কিছু টাকা পয়সা লুট করতে পারলে দেনা শোধ করতে পারবেন—এমন পরিকল্পনা থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন মোরছালিন।

পুলিশ সুপার জানান, মোরছালিন সঙ্গে একটি কুড়াল নিয়ে আসেন। বাড়িতে ঢুকে প্রথমে সুবর্ণাকে হত্যা করেন, পরে যোগেশকে। এরপর বাড়িতে থাকা একটি দা দিয়ে স্টিলের আলমারি ভাঙেন। তবে সেখানে কোনো টাকা পাননি বলে দাবি করেছেন। পরে বাড়ির ভেতরে থাকা গাছ বেয়ে বাইরে বেরিয়ে আসেন। যাওয়ার সময় কুড়ালটি পাশের পুকুরে ফেলে দিয়ে যান।

মারুফাত হুসাইন বলেন, ‘এ কাজ সে একা করেছে। অন্য কেউ এর সঙ্গে জড়িত নেই।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

তারাগঞ্জে দেনা মেটাতে বাড়ি লুটতে গিয়ে করা হয় হত্যা 

আপডেট টাইম : ০৭:১৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫