ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি-
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন স্মরণীয় কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল ৮ ঘটিকার সময় এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সকাল ৯ টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন ও বিভাগের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও শ্রেষ্ঠ সন্তান। তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্তের বিনিময়েই আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। দেশের মাটি, মানুষ ও জাতীয় পতাকা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। দলমত নির্বিশেষে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক আগামীর নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আমাদের প্রত্যাশা।”

এর আগে ভোর ৬ টা ৩১ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুরস্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে শহিদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে সারাদেশে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে স্ব স্ব কেন্দ্রপ্রধানের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট টাইম : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫