ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে যেভাবে ভারতে পালায় হাদীর উপর হামলাকারীরা

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর উপর হামলাকারী আলমগীর ও ফয়সাল। আজ দুপুরে এক বিশ্বস্ত সূত্রে জানা যায়।

গত শুক্রবার মিরপুর ১০ থেকে প্রাইভেটকার যোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। এরপরেই সেই প্রাইভেট কার থেকে নেমে যায়। পরে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়; পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়।

মোটরসাইকেল চালক কে ছিল তা এখনো সনাক্ত করা সম্ভব হয় নি। ইতিমধ্যে পাশ্ববর্তী উপজেলা নালিতাবাড়ী সীমান্ত হতে দুইজন মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নালিতাবাড়ী থানায় আটক রাখা হয়েছে। আটককৃতরা হলো- সিবিরন দিও (৩৫), সঞ্জয় লিপি (২৫)। তাদেরকে হেফাজতে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে হালুয়াঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে যেভাবে ভারতে পালায় হাদীর উপর হামলাকারীরা

আপডেট টাইম : ০৫:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫