ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ-
দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে মুন্সীগঞ্জ- ১ আসনের (শ্রীনগর-সিরাজদীখান) বিএনপির মনোনীত প্রার্থী থানা বিএনপির সভাপতি ও আল-মুসিলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো.আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার দোয়া মাহফিলের মধ্য দিয়ে সিরাজদীখান থানা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ -১ আসনের (শ্রীনগর-সিরাজদীখান) বিএনপির মনোনিত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানান ।

নির্বাচনী মাঠে বিএনপিকে শক্ত অবস্থানে নিতে তারা ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন বলেন , মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিলেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।

মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবো। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।”

এদিকে, এই সমর্থন ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

সাবেক বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে সমর্থন জানান সিরাজীখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলি আনসার মোল্লা,রসুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল,থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম , সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান,ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু,রাজানগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন,সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন,চিত্রকোট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান,বয়রাগাদী ইউনিয়নের সাবেক আহবায়ক মোঃ মোজাম্মেল হক, মালখানগর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, থানার কৃষক দলের সাবেক সভাপতি বাবুল মাঝি, থানা বিএনপির সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, ,জেলা সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন আলতু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ফয়সাল,মালখানগর ইউনিয়নের যুবদলের সাবেক প্রতিষ্ঠা সম্পাদক দেলোয়ার মোল্লা, সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী সমর্থন জানান ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা

আপডেট টাইম : ০২:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫