ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য গ্রেফতার

নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিনিধি-
নওগাঁ ছিনতাইকারি চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) নওগাঁ ও বগুড়া পুলিশের যৌথ অভিযানে বগুড়ার সান্তাহার এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: রাব্বি ইসলাম জিসান (৩০), মেহেদী ওরফে পাপ্পু (২৮) ও মতিউর রহমান (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মোঃ ফজলে রাব্বী ও তার স্ত্রী মোছাঃ পলি খাতুন এবং পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে শ্বশুরবাড়ি আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হোন। ট্রেনে করে ভোর আনুমানিক ৪:৫০ সময় তারা সান্তাহার স্টেশনে পৌঁছান।
সেখান থেকে একটি সিএনজি যোগে আত্রাইয়ের বান্দাইখাড়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে সান্তাহার-নওগাঁ সড়কে ‘আম্মাজান হোটেল‘ এলাকায় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ১৭ ডিসেম্বর নওগাঁ সদর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা (মামলা নং ৩৫) রুজু করা হয়।
পরবর্তীতে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ নেতৃত্বে ওসি নওগাঁ সদর থানা, ওসি ডিবি নওগাঁ, এএসপি সার্কেল, ওসি আদমদিঘি, ওসি ডিবি বগুড়া জেলা এর যৌথ অভিযানে সন্ধেহ জনক ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পাশাপাশি জিসান এর নিকট হতে স্বর্ণালঙ্কার এর কিছু অংশ  উদ্ধার করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। এলাকায় অপরাধ দমনে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫