ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

ডুয়েটে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার- ডুয়েট উপাচার্য

গাজীপুর প্রতিনিধি:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সম্মানজনক আচরণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটরিয়ামে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির আয়োজনে “সম্মানজনক আচরণ ও নিরাপদ পরিবেশ: যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সচেতনতা” শীর্ষক শিরোনামে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা করা হয়। যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্সের সংস্কৃতি গড়ে তুলতে হলে সচেতনতা, প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং সম্মিলিত দায়িত্ববোধ অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

মাননীয় উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে সমাজে নারী ও পুরুষের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা এবং এটি বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিকভাবে জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালার আলোকে কার্যকর বাস্তবায়ন, অভিযোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা জরুরি।’ তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, গাজীপুরের প্রমোটিং অল্টারনেটিভ রিসোর্সেস ফর একটিভ সোসাইটি-এর নির্বাহী পরিচালক ফয়জুন্নেসা। ডুয়েটের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতারের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য-সচিব ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. খুরশিদা শারমিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাকিয়ান ফখরুল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল-জান্নাহ।

সেমিনারে ড. তাকিয়ান ফখরুল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি ও আচরণগত পরিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। লিউজা-উল-জান্নাহ তাঁর বক্তব্যে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা, আইনি কাঠামো এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যমান নির্দেশনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া, ভুক্তভোগীরা যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন এবং ন্যায় বিচার নিশ্চিত হয়, তার বিভিন্ন দিক সেমিনারে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন এবং একটি নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

ডুয়েটে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার- ডুয়েট উপাচার্য

আপডেট টাইম : ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫