শরীয়তপুর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের জনপ্রিয় জননেতা জাকির খানের আগমনকে কেন্দ্র করে শরীয়তপুর পৌরসভা যুবদলের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ সন্ধ্যায় ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম তালুকদারের বলিষ্ঠ দিকনির্দেশনায় এবং পৌরসভার ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তরুণ নেতা মোঃ নুরুজ্জামান বেপারীর নেতৃত্বে এই প্রস্তুতি সভা ও অভ্যর্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিপুল নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভায় নেতাকর্মীরা বলেন, মাহবুব আলম তালুকদারের সুযোগ্য নেতৃত্বে শরীয়তপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি এখন অত্যন্ত মজবুত। ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জাকির খান ভাইকে বরণ করতে ঐক্যবদ্ধ। তাঁর এই আগমন তৃণমূলের নেতাকর্মীদের মনে নতুন সাহসের সঞ্চার করেছে।”
সভায় বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে শরীয়তপুর পৌরসভা যুবদল সর্বদা প্রস্তুত।
উল্লেখ্য, জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন জনপ্রিয় ও প্রভাবশালী নেতা।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















