ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

তেঁতুলিয়ায় বিগত নির্বাচনে ব্যালেটে সীল মেরে ফেসবুকে পোস্ট করা আলোচিত ইউপি চেয়ারম্যান আটক

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নিবাচনে ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে আশরাফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় তার নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ৷

জানা গেছে,আটক আশরাফুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।

পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টায় তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার কাজীগছ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪) নামে আরেক কৃষকলীগ নেতাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় তেঁতুলিয়া মডেল থানা।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ ২জনকে আটকের পর আজ শনিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ,এই যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলা,ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান৷

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

তেঁতুলিয়ায় বিগত নির্বাচনে ব্যালেটে সীল মেরে ফেসবুকে পোস্ট করা আলোচিত ইউপি চেয়ারম্যান আটক

আপডেট টাইম : ০২:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫