ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

শীতার্তদের শীতবস্ত্র সংগ্রহে নওগাঁ জেলা মিউজিক ফোরামের উন্মুক্ত কনসার্ট

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
নওগাঁ জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা মিউজিক ফোরাম।সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি উন্মুক্ত চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়।
এই কনসার্টের মূল উদ্দেশ্য হলো শীতবস্ত্র সংগ্রহ করা এবং সংগৃহীত শীতবস্ত্রগুলো নওগাঁ জেলার বিভিন্ন এলাকার প্রকৃত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা
আয়োজক মাহফুজুল ইসলাম মুন্না জানান, শীত মৌসুম এলেই দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনসার্টে স্থানীয় জনপ্রিয় শিল্পীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এবং দর্শক-শ্রোতাদের শীতবস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
নওগাঁ জেলা মিউজিক ফোরামের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি কণ্ঠশিল্পী ক্যাপ্টেন জানান, এটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সামাজিক উদ্যোগ। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মহতী কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।
উল্লেখ্য, কনসার্ট থেকে সংগৃহীত সকল শীতবস্ত্র স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে প্রকৃত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

শীতার্তদের শীতবস্ত্র সংগ্রহে নওগাঁ জেলা মিউজিক ফোরামের উন্মুক্ত কনসার্ট

আপডেট টাইম : ০৬:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫