গাইবান্ধা প্রতিনিধি-
গাইবান্ধা সদর–০২ (আসন নং–৩০) থেকে জাতীয় পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আব্দুর রশীদ সরকার। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মনোনয়ন ঘোষণার পরপরই গাইবান্ধা সদর উপজেলাজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সুদৃঢ় সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তাঁকে এই আসনের জন্য একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে।
ম
নোনয়নপ্রাপ্তির পর আলহাজ্ব আব্দুর রশীদ সরকার গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শ্রমজীবী, পেশাজীবী, কৃষক, ব্যবসায়ী ও তরুণ সমাজসহ সকল ভোটার ভাই-বোনের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সাধারণ মানুষের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি গাইবান্ধা সদর–০২ আসনের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার সংরক্ষণ এবং এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিতে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















