ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল।

উক্ত আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর শাখার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন ‘নাট্যকুঞ্জ’-এর প্রতিনিধিবৃন্দ এবং জেলা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘ দুই দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশন করে আসছে। সাধারণ মানুষের অধিকারের কথা বলে টেলিভিশনটি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০১:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫