মো. সুমন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ লক্ষ ৩৮ হাজার টাকার জাল নোটসহ জাল নোট চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ দৌছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেবুছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় এক হাজার বারো (১২) টি বান্ডিলে সংরক্ষিত মোট ১১ লক্ষ ৩৮ টাকার জাল নোট উদ্ধার করা হয় এবং জাল নোট চক্রের ৩জন রোহিঙ্গা সদস্য-কে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো: একরাম উল্লাহ জানান, উদ্ধারকৃত জাল নোটের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















