ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

মোঃ বাবুল হোসেন,পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করেছে বন বিভাগ। সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা সজারুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে যান। আপাতত নিরাপদ হেফাজতে সেখানে রাখা হয়েছে প্রাণীটি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সজারুটি একটি ক্ষেত পার হয়ে সুপারির বাগানের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন সেটিকে দেখতে পেয়ে ধরার চেষ্টা করলে সজারুটি পাশের একটি পুকুরে নেমে পড়ে। পরে স্থানীয়রা বাঁশের তৈরি একটি খাঁচা ব্যবহার করে পুকুর থেকে সজারুটিকে আটক করেন এবং বন বিভাগকে খবর দেন।

পঞ্চগড় সদর বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন বলেন, সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

আপডেট টাইম : ১২:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫