ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাকৃবি ভিসির শোক

গাজীপুর প্রতিনিধ-
বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপসহীন নেত্রীর এ মহাপ্রয়ানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “আজ আমরা এমন সংবাদে স্তব্ধ ও ব্যথিত হয়ে পড়েছি, যা দেশের গণমানুষের হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্র সৈনিক, দেশপ্রেমিক ও সময়ের একজন অদম্য নেত্রী। তাঁর নিরন্তর সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান ছাপ রেখেছে।

ভাইস-চ্যান্সেলর আরো বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ছিল আদর্শ, অনুপ্রেরণা ও নৈতিকতার মূর্ত প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগশীল নেতৃত্ব দেশের গণমানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে।’’

শোকবার্তা প্রেরণ শেষে মরহুমার আত্মার চির শান্তি কামনার্থে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাকৃবি ভিসির শোক

আপডেট টাইম : ০১:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫