ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

গাইবান্ধার পাঁচ আসনে ৪৫ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই: বৈধ ২৯, বাতিল ১৬

মোঃ ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধি-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা ৪৫টি মনোনয়নপত্রের মধ্যে ২৯টি বৈধ ও ১৬টি অবৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) ও শনিবার (৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ের প্রথম দিন শুক্রবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার, মোস্তফা মহসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মাহফুজুল হক সরদার।
গাইবান্ধা-২ (সদর): বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মাজেদ ও খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযম।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর): জনতার দলের প্রার্থী মনজুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদি।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি): বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎ।

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, পাঁচটি আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণে ১৬ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপর নির্বাচনের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

গাইবান্ধার পাঁচ আসনে ৪৫ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই: বৈধ ২৯, বাতিল ১৬

আপডেট টাইম : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬