ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামের এক গৃহবধূ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জন্ম দেন।

শিউলি আক্তার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের যগিগঞ্জ গ্রামের রুবেল রানার স্ত্রী। সার্জারি বিশেষজ্ঞ ডা. আমির হোসেনের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়।

জানা গেছে, নবজাতক কন্যাশিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং দুই ছেলে শিশুর ওজন ২ কেজি ৩০০ গ্রাম করে। জন্মের পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

প্রসূতির স্বামী রুবেল রানা বলেন, “একসঙ্গে তিনটি সন্তানের বাবা হতে পেরে আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তাদের মা সুস্থ থাকায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।”

বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু চিকিৎসক মনোয়ার হোসেন জানান, “জন্মের পর গভীর রাতে তিন নবজাতককে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে।”

সিজারিয়ান অপারেশন পরিচালনাকারী সার্জারি চিকিৎসক ডা. আমির হোসেন বলেন, “এ ধরনের ট্রিপলেট ডেলিভারি খুবই বিরল। সময়মতো চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার কারণে মা ও তিন শিশুই ভালো আছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এমন সফল অপারেশন চিকিৎসকদের জন্যও বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকে।”

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট টাইম : ১২:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬