ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

এতিমখানা শিশুদের মাঝে জিসিসি’র শীতবস্ত্র বিতরণ

রেজাউল মোল্লা-
গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে জয়দেবপুর গোরস্থান এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জয়দেবপুর গোরস্থান এতিমখানা পরিদর্শনকালে আনুষ্ঠানিকভাবে ৫০জন কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। এসময় অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নির্বাহী প্রকৌশলী মো: লেহাজ উদ্দিনসহ এতিমখানা মাদ্রাসার সুপারসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণের পর সচিব আমিন আল পারভেজ জানান, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর নির্দেশে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের তত্ত্বাবধানে ৫৭টি ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে একযোগে অসহায় ও দুস্থ এবং এতিম শিশুদের মাঝে তিন হাজার (কম্বল) শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, হাড়কাঁপানো শীতে নতুন বস্ত্র হাতে পেয়ে জয়দেবপুর গোরস্থান এতিমখানার কোমলমতি শিশুদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। কনকনে শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণে অসহায় ও দুস্থদের পাশে থাকবে গাজীপুর সিটি কর্পোরেশন ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

এতিমখানা শিশুদের মাঝে জিসিসি’র শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ০১:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬