ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

পাবনায় মৃত ব্যক্তির জমি দখল করে ঘর তোলার অভিযোগ: নেপথ্যে প্রভাবশালী চক্র

পাবনা সদর উপজেলার চকছাতিয়ানি উত্তর পাড়ায় মৃত আব্দুল আউয়ালের জমি জোরপূর্বক দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই দখলদারিত্ব চালানো হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। বর্তমানে ন্যায়বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন মৃত আব্দুল আউয়ালের দুই ছেলে। ​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চকছাতিয়ানি উত্তর পাড়ার বাসিন্দা মৃত আব্দুল আউয়ালের রেখে যাওয়া বসতবাড়ি জায়গা জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তার উত্তরাধিকারীরা। কিন্তু বিগত সরকারের আমলে এলাকার প্রভাবশালী রবিউল ইসলাম রবি মালিতা ছেদ্ধাত আলী মালিথা ও ফরিদ মালিতা ক্ষমতার দাপট দেখিয়ে ওই জমির মধ্যে ৬ শতক জমি নিজেদের দখলে নেন।
​অভিযোগ রয়েছে, জমিতে জোরপূর্বক প্রবেশের সময় ভাড়াটিয়া মাস্তান হিসেবে কাজ করেছেন আলামিন মালিতা। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জমির মালিকদের উচ্ছেদ করে সেখানে রাতারাতি ঘর নির্মাণ করেন। ​মৃত আব্দুল আউয়ালের ছেলেরা জানান, “আমাদের পৈত্রিক জমিটি তারা গায়ের জোরে দখল করে নিয়েছে। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব থাকায় আমরা মুখ খোলার সাহস পাইনি। প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হতো। আমরা আমাদের পৈত্রিক ভিটা ফেরত চাই এবং এই দখলদারদের বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যায়নি।

​ঘটনাটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে করা হলেও বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা জানান, জমি দখলের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের দাবি, ক্ষমতার অপব্যবহার করে যারা অন্যের জমি দখল করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

পাবনায় মৃত ব্যক্তির জমি দখল করে ঘর তোলার অভিযোগ: নেপথ্যে প্রভাবশালী চক্র

আপডেট টাইম : ০৬:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬