ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-১০ আসন হবে চাঁদাবাজ-সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত- শেখ রবিউল আলম

আব্দুল্লাহ আল শাফী-
১২ই ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলাবাগান থানাস্থ ১৬ নং ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রত্যেকটি বাড়িতে গিয়ে ” ধানের শীষ ” প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী প্রচারকালে তিনি বলেন, আমি দীর্ঘ ৩২ বছর আপনাদের সন্তান হিসেবে ঢাকা ১০ আসনে জাতীয় স্বার্থে সক্রিয় রাজনীতিতে যুক্ত আছি, জন- অধিকার আদায়ের সর্বদা সোচ্চার থেকেছি, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল আন্দোলনে জড়িত থেকে জেল জুলুম কারা নিবাস সবই মাথা পেতে নিয়েছি। আমি আপনাদের সন্তান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা ১০ আসন থেকে আমাকে প্রার্থী হিসেবে আপনাদের হাতে তুলে দিয়েছেন আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপির প্রতি আস্থা রাখুন।

এ সময় শেখ রবিউল আলম আরো বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের দলের প্রার্থী, আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট ” ধানের শীষ‌ ” প্রতীকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন। আপনাদের সন্তানকে ভোট প্রদান করে যে আস্থা ও দায়িত্ব আমার উপর বর্তাবেন আমি তার অমর্যাদা কখনোই করব না। আমি নির্বাচিত হলে অত্র এলাকার সমস্যা, আপনাদের ভাবনা, রাষ্ট্রে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মহান সংসদে আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করে আপনাদের দাবী আদায়ের অংশীদার হিসেবে কাজ করব ইনশাল্লাহ।

এ সময় ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এলাকার কেউ যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকে সন্তান হিসাবে আমাকে ফোন করে জানাবেন আমি তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম বিএনপি’র ৩১ দফা অঙ্গীকারের যে ৮ টি সামাজিক উন্নয়ন বিষয় অগ্রাধিকার পাবেন সে বিষয়ে তিনি বলেন, আমার এলাকায় দারিদ্র বিমোচনে ক্ষুধামুক্ত ও নারীর স্বাবলম্বীতায় প্রতিমাসে ২০০০-২৫০০ টাকার ভাতা আপনাদেরকে দেয়া হবে।

মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের নেটওয়ার্ক, মশা বাহিত রোগ নির্মূল রোগ প্রতিরোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এলাকার শিক্ষার সুব্যবস্থা গ্রহণ করা হবে, খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মেধাভিত্তিক সরকারি নিয়োগ, তথ্য প্রযুক্তিতে নতুন শিল্প, বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা শিক্ষা ও দক্ষতার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও খতিব ইমাম ও মুয়াজ্জিম সাহেবদের মাসিক সম্মানী প্রদান করা হবে ও ধর্মীয় উৎসব ভাতা প্রদান করা হবে। তাদের জন্য রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। আমি নির্বাচিত হলে ঢাকা ১০ কে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, পরিবেশবান্ধব নগরীতে পরিণত করব ইনশাল্লাহ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ঢাকা-১০ আসন হবে চাঁদাবাজ-সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত- শেখ রবিউল আলম

আপডেট টাইম : ০১:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬