আব্দুল্লাহ আল শাফী-
ঢাকা-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য শেখ রবিউল আলম দলীয় প্রার্থী হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় বিশাল মিছিল ও গণসংযোগ করেন।
নির্বাচনী প্রচারণাকালে শেখ রবিউল আলম সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে ” ধানের শীষ ” প্রতীকে ভোট দিন। সেই সাথে তিনি পাড়া মহল্লার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা যেভাবে আপনারা ” ধানের শীষ ” প্রতীকের পক্ষে সোচ্চার হয়েছেন, তা আবারো প্রমাণ করে আমাদের দলের শক্ত অবস্থানকে।
নেতা-কর্মীদের উদ্দেশে, শেখ রবিউল আলম বলেন, আপনারা বিএনপিকে ভালোবেসেছেন এবং আস্থায় রেখেছেন, আমি অবশ্যই এর প্রতিদান ফেরত দেব যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দেয়।
এ সময় তিনি আরো বলেন, আমাদের, আপনাদের দায়িত্ব হলো মানুষের কাছে গিয়ে সত্যটা তুলে ধরে ভোট চাওয়া। সবাই ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে ” ধানের শীষ ” প্রতীকে ভোট চাইবেন। অপপ্রচারের বিরুদ্ধে সবাই সতর্ক থাকবেন। তিনি আরও বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান নেওয়া জরুরি।
সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সমস্যা মানেই আমার সমস্যা। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে ” ধানের শীষ ” প্রতীকে ভোট দিবেন, আমি বিশ্বাস করি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।
ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় ও গণতন্ত্রের বিজয় নিশ্চিত করে আমরা আমাদের প্রিয় প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ” ঢাকা ১০ আসন ” ভোটের মাধ্যমে বিজয়ী করে সম্মান জানাতে চাই।
খবর বাংলাদেশ ডেস্ক : 


























