ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদের সময় কানের থাপ্পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের ভোটাধিকার ও ভোট প্রয়োগ নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও ভোট প্রয়োগ নিশ্চিত করার দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলার সকল প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন।

রোববার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ উল হাসানের কাছে স্মারকলিপি তুলে দেন জেলার সকল প্রতিবন্ধী সংগঠনের পক্ষে সমন্বয়কারী আরিফুল ইসলাম আরিফ।

এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের দাবীর কথা তুলে ধরে আরিফ বলেন, ভোট কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ সহজ করা, প্রতিটি কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণের ব্যবস্থা করা,নির্বাচন চলাকালীন সময়ে যানবাহনে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরায় বাধা না দেয়া,দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইল ব্যালট ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষ হতে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা,নির্বাচন বিষয়ক তথ্য সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করে প্রকাশ করা, নির্বাচনের দায়িত্বের সংশ্লিষ্ট সকলকে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও নির্বাচনী সকল কর্মসূচি প্রতিবন্ধীবান্ধব করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি মো:রতন শেখ, সাধারণ সম্পাদক মো:মোন্নাব শেখ, সহ সভাপতি ছিদ্দিক সরদার, আলীপুর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি কুদ্দুস মোল্লা,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শেখ, মিজানপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি ফরিদ মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল শেখ,দাদশী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি খালেক মন্ডল, সাধারণ সম্পাদক পাকু সরদার।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড়

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের ভোটাধিকার ও ভোট প্রয়োগ নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬