ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদের সময় কানের থাপ্পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর

এবারের নির্বাচন মানেই রাজনীতিতে গুণগত মান পরিবর্তনের নির্বাচন- শেখ রবিউল আলম

আব্দুল্লাহ আল শাফী-
দেশের রাজনীতি ও দেশের জনগণ দুটোই পারস্পরিক। দেশের জনগণ ও রাজনীতি একে অপরের পারস্পরিক বিশ্বাস, চিন্তা-চেতনা, ভাবনা ধারণ করে তবেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আমার দল বিএনপি ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন এবং শিখিয়েছেন কিভাবে জনগণের পাশে থেকে জনগণের দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হয়। বিএনপি হচ্ছে জনগণের দল। আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য এই জন্যই যে, এবারের নির্বাচন রাজনীতিতে গুণগত মান পরিবর্তনের নির্বাচন।

রাজধানীর কলাবাগান থানার অধীনে ১৬ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় শেখ রবিউল আলম বলেন, আপনারা বিশ্বাস ও আস্থা নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের রাষ্ট্রীয় অধিকার আদায়ে আপনাদের পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে “ধানের শীষ” প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।

বিএনপি “ফ্যামিলি কার্ড” দিবে, এই টাকার উৎস কোথা থেকে আসবে এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, মূলত রাষ্ট্রের একটি বাজেট থাকে যা, সামাজিক সুরক্ষা খ্যাতে ব্যয় করা হয় আমাদের দেশে অনেক প্রবীণ ও বয়স্ক নাগরিক আছে, যাদেরকে অনেক কষ্ট ও সংগ্রাম করে জীবন নির্বাহ করতে হয়, আমরা তাদের জন্য ন্যায্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। রাষ্ট্রের এই বরাদ্দ দীর্ঘদিন ধরে চলে আসছে, আগামীতে এই বরাদ্দ আরো প্রসারিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। এই টাকা কোন ব্যক্তির টাকা নয়, সরকার ব্যক্তি উদ্যোগে চলে না, সরকার চলে জনগণের টাকায়, আর সেই টাকার একটি অংশ ব্যয় করা হয় এদেশের নাগরিকের সুরক্ষার জন্য আর বিএনপি সেটি সুনিশ্চিত করতে চাই।

“এলাকায় গ্যাসের সমস্যা” এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস সংকট সমগ্র ঢাকা শহর জুড়ে। শুধু আমাদের এলাকা বলে কোন কথা নয়। আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, সত্য কথা বলতে কি আমার নিজের বাসায় গ্যাসের সমস্যা নিয়ে ভুগছি দীর্ঘদিন ধরে। আমি তিতাস কর্তৃপক্ষের কাছে কয়েকবার গিয়েছি, তাদের সাথে কথা বলে আমি যা বুঝেছি তা হলো, আসলে অনির্বাচিত সরকার চায় না,‌ পাইপ লাইনের মাধ্যমে আবাসিক খ্যাতে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক। তারা চাই সিলিন্ডার গ্যাস নির্ভর আবাসিক এলাকা এবং ভালো হোক তাদের বাণিজ্য। যদি আমরা নির্বাচিত হয়ে সরকারে আসতে পারি, তাহলে আপনাদের এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে যেখানে পাইপ লাইনের সংযোগ আছে সেখানেই নতুন বরাদ্দ দিয়ে খুব দ্রুত গ্যাস সরবরাহের ব্যবস্থা করব ইনশাল্লাহ।

আমরা কয়েকটি রাস্তার সংস্কার ও মশক নিধনের জন্য বারবার তাগাদা দিলেও সিটি কর্পোরেশন বলে, আমাদের কিছুই করার নেই। নির্বাচিত সরকার ছাড়া আমাদের কিছু করতে পারবো না। তারা শুধু চেয়ারে বসে বসে সিটি কর্পোরেশন নামে নামসর্বস্ব প্রকল্প তৈরি করে অর্থ লোপাট করছে।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন দেশ গড়া নির্বাচন, এবারের নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে নির্বাচন, নির্বাচনকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ধানের শীষের বিজয় আনতে হবে। একটি গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে বিকাশের ফাঁদ পেতেছে, সেদিকে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার জন্য অনুরোধ জানান।

বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, যদি আমি নির্বাচিত হতে পারি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে এলাকার যত সমস্যা আছে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করে তার সমাধান করব এবং সম্প্রীতির ন্যায্য সমাজ ব্যবস্থা গড়ে তুলব ঢাকা ১০ আসনকে। তিনি আরো বলেন, আপনারা বিশ্বাস করেন জনগণ এ রাষ্ট্রের মালিক।আপনাদের প্রিয় মাতৃভূমি সংকট আছে। এবারে নির্বাচন শুধু মেম্বার অফ পার্লামেন্ট তৈরি করার নির্বাচন না, এবারের নির্বাচন রাষ্ট্রের গুণগত মান পরিবর্তনের নির্বাচন। আপনার রাষ্ট্র আপনার কথায় চলছে কিনা সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। অর্থাৎ জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বাধীনতার পর এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে এবারের নির্বাচন। সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে “ধানের শীষ” প্রতীককে আস্থায় রেখে, ঢাকা ১০ আসনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড়

এবারের নির্বাচন মানেই রাজনীতিতে গুণগত মান পরিবর্তনের নির্বাচন- শেখ রবিউল আলম

আপডেট টাইম : ০৩:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬