মোঃ ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে গাইবান্ধা–৩ (৩১) নির্বাচনী এলাকার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শেখ জাবের আহমেদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি অফিসার আবু ছোলায়মান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এবং থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের আস্থা অর্জন এবং আচরণবিধি মেনে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
শিরোনাম :
গাইবান্ধা–৩ আসনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
-
খবর বাংলাদেশ ডেস্ক : - আপডেট টাইম : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- ৮৩১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























