ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ গাজীপুরে ১৯টি খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে ৪টি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের সাথে তর্কে জড়িয়ে শেষে দৌড়ে পালালেন পঞ্চগড়ের মহিলা বিষয়ক কর্মকর্তা রূপগঞ্জে সাংবাদিক মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার- স্থানীয় সরকার মন্ত্রী গাজীপুর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল নারী কর্মীকে লাঞ্ছিত করায় উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি

মোঃ বাবুল হোসেন,পঞ্চগড়-
পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন কারাবন্দি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এদের মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন। ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়, বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। ভোটারদের সবাই পুরুষ, নারী ভোটার নেই।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা কারাগারে গিয়ে এ তথ্য জানা গেছে। বর্তমানে কারাগারে মোট ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে বর্তমানে ৮ জন নারী কারাবন্দি ও ৬ জন বিদেশি নাগরিক আছেন।

এদিকে জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

কারাগারে দায়িত্বে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে নিয়োজিত আছি। এবার চাকরিরত অবস্থায় প্রথমবারের মতো ভোট দিতে পারবো। বিষয়টি ভেবে আমি খুবই খুশি।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, কারাগার থেকে এবার ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এ ছাড়া কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি

আপডেট টাইম : ১১:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬