নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) নিক্সন চৌধুরীর কর্মীর সমর্থকদের ফেসবুক আইডিতে দশ মিনিট ছয় সেকেন্ডের এক ভিডিও বার্তা ভাইরাল হয়, সেই ভিডিওতে তিনি বলেন, অবৈধ ইউনুচ সরকার আমাকে ৭২টি মামলা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। আমি অনেক দূরে রয়েছি।
এরপর তিনি বিএনপি’র হেভিওয়েট প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের উদ্দেশ্যে বলেন, নৌকার ভোট ধানে নিবেন, কাকে দিয়ে, দালাল শ্রেণীর কিছু নেতা আছে যাদেরকে মামলা হামলা টামলা দিয়ে দলে নিছেন, আর কিছু দালাল তৈরি করছেন তাদের দিয়ে? এই তিন দিনে আমাকে নিয়ে যে গালাগালি করতেছেন, আমাকে যারা ভালোবাসে, আমি কোন দালাল নেতাদের কথা বলতেছি না, আমি জনগণের কথা বলতেছি তারা আপনাকে ভোট দিবে না।
নৌকার ভোট ধানে নিবেন, বাহ কি ম্যাজিক আপনার, কে করে দিবে, কিছু দালাল শ্রেণীর চেয়ারম্যান আর নেতারা?
শহিদুল ইসলাম বাবুলকে উদ্দেশ্য করে দুই তিনটি প্রশ্ন ছুঁড়ে দিয়ে নিক্সন ভিডিও বার্তায় বলেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য মূলত আমার ভিডিও বার্তা নিয়ে আসা, বাবুল কে বলেন আপনি ধানের শীষের প্রার্থী, আপনি আসছেন ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনে ইলেকশন করতে, ধানের শীষের ভোট নিয়ে নির্বাচন করেন। আপনে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের সাবেক আওয়ামী লীগের সভাপতি ইউনিয়নের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের চেয়ারম্যান আপনি সবার নামে মামলা আছে, এখন আপনি পুলিশ ডিবি মামলার ভয়ে তাদেরকে গরু জবাই করে খাওয়াইয়ে আনতে বাধ্য করতেছেন। সবাই গরু কাটতেছে আর আপনি বাড়িতে গিয়ে ফুলের মালা দিচ্ছেন। এই লোকদেরকে মামলা হামলার ভয় দেখিয়ে দলে নিচ্ছেন। আপনার আওয়ামী লীগের ভোট দরকার কেন? বিএনপি অনেক জনপ্রিয় দল, তাহলে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জোর করে দলে ভিড়ানোর চেষ্টা করতেছেন, আপনার চিন্তাধারাটা কি?
জনগণকে ভালোবাসা দিয়ে নিচ্ছেন? নাকি ভয় দেখিয়ে নিতে বাধ্য করছেন?
ভোট কিন্তু জনগণের হাতে, জনগণ ভোট দিবে বুথে গিয়ে, নৌকার ভোট ধানে যাবেনা। এটা আপনার ভুল ধারণা। মামলা হামলা এগুলা বন্ধ করেন, এই অবৈধ নির্বাচন আর অবৈধ ইউনুচ সরকার। আগামী পাঁচ বছরের জন্য মানুষ আপনাদের ভোট দিলে, থানায় বাণিজ্য করতে করতে মামলা বাণিজ্য করতে করতে মানুষের জীবন যাবে, তাই ভাই নিরীহ মানুষদেরকে মাফ করে দেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন বলেন , দুর্নীতিবাজ ভূমিদস্য পালিয়ে যাওয়া নেতা নিক্সন চৌধুরী ভিডিওতে যে কথা বলেছেন, বিএনপি জনপ্রিয় প্রার্থী হেভিওয়েট নেতা শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের বিরুদ্ধে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন। শহিদুল ইসলাম বাবুল ভাই তার মত(নিক্সন) নেকেট রাজনীতি করে না, মানুষকে অসম্মান করা জানেনা। মানুষকে পুকুরে চুবানো, গাছে উঠানো, এ সকল কাজ নিক্সন চৌধুরীর, ভাঙ্গাবাসী এসকল অপকর্মের কারণে তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। পালিয়ে যাওয়া নেতার কথায় ভোটে প্রভাব পড়বে না। তার অপকর্মের কারণেই দলে দলে তার সমর্থকরা বিএনপিতে যোগদান করেছে।কোন ভয় নয়,ভালোবাসায়।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ 





















