ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক

স্বাধীনতাবিরোধী ও নারীবিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে আয়োজিত এক সমাপনী গণমিছিলে তিনি এ আহ্বান জানান।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, ভোট নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অধিকার। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নারীদের অসম্মান করে বক্তব্য দেওয়া শক্তিকে ভোট না দিতে। তিনি আরও বলেন, ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এর আগে দুপুরে মিরপুর ১২ নম্বর সিরামিকস মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে ঢাকা-১৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

গণমিছিলে অংশগ্রহণকারীরা ‘শহীদ জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘আমিনুল হকের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাপনী এই গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পল্লবী ও রূপনগর থানা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গণমিছিল শেষে আমিনুল হক বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের পক্ষে জনমতের প্রতিফলন। তিনি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক

আপডেট টাইম : ০৯:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬