ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে পিতার আত্মসমর্পন 

এইচ এম আব্দুল কুদ্দুস, ঝালকাঠি প্রতিনিধি-
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পন করেন পিতা আব্দুল বারেক খান। এ ঘটনায় কাঁঠালিয়া থানা পুলিশ পিতা আব্দুল বারেক খান (৫৫) কে আটক ও মৃত মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করেছেন।

আজ ১৫ ফেব্রুয়ারী রবিবার রাত ৩ টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয়রা জানান-মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন যাবৎ মাদাকাসক্ত ছিলেন। প্রায়ই সে পিতা-মাতাকে মারধর, একাধিক এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছে। তার অত্যাচার নির্যাতনে পিতা-মাতাসহ এলাকাবাসী আতংকে থাকতো। ঘটনার দিন সকালে শুভ পিতা আব্দুল বারেক খানের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং বসত ভাংচুর করে। এক পর্যায় সন্ধ্যায় সে বাজার থেকে একটি দাও কিনে নিয়ে বাড়ি যান। মাকে জানান, টাকা না দিলে আজ রাতে তোমাদের ২ জনকে জবাই করা হবে। এ খবর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে জানান। বারেকের পরমার্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। রাত ৩ টার দিকে পিতা বারেক খান ঘুমান্ত ছেলে শুভকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে জাতীয় পরিসেবা ৯৯৯ এ কাঠালিয়া থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছান। এ সময় তারা মৃতু শুভ’র মরদেহ উদ্ধার করেন এবং পিতা আব্দুল বারেক খানকে আটক করে কাঠালিয়া থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শুভ’র মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মোঃ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মোঃ শাহ আলম জানান, মেহেদী হাসান শুভ মাদাকাসক্ত ছিলো। শুভর ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ট ছিলো। যেকোন সময় সে মা-বাবা ও এলাকাবাসীকে মারধর ও জখম করতো। ঘটনার দিন রাতে মা-বাবার কাছে শুভ ৩ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হলেন পিতা-মাতা দুইজনকে জবাই করে হত্যা করবে বলে হুমকি দেয়। এতে পিতা বারেক ভীতসন্তোস্থ ও অতিষ্ট হয়ে স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে দিয়ে রাত ৩টার দিকে দাও দিয়ে কুপিয়ে শুভকে হত্যা করে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে পিতার আত্মসমর্পন 

আপডেট টাইম : ০২:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬